সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকের জমি পরিদর্শনে ডিসি সোহানা নাসরিন

Admin ৩০ April ২০২৬ · Thursday · ০১:০৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকের জমি পরিদর্শনে ডিসি সোহানা নাসরিন
কিশোরগঞ্জের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকের জমি পরিদর্শনে ডিসি সোহানা নাসরিন
"পানির তল থেইকা ডুব দিয়া ধানের চারা আনছি আপনেরে দেহাইবার লাগি , আমার সব শেষ ডিসিসাব অহন না খাইয়া মরমু"-কৃষক মনু মিয়া

বিজয় কর রতন,হাওর অঞ্চল প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন,ইটনা, অষ্টগ্রামের হাওরে কৃষকের তলিয়ে যাওয়া বোরো জমি পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মিজ সোহানা নাসরিন। বৃহস্পতিবার দুপুরে মিঠামইনের ঢাকীর হাওর পরিদর্শনের সময়, ঢাকী ব্রিজের নিকট ৬৫ বছর বয়সী মনু মিয়া নামে এক কৃষক তলিয়ে যাওয়া ৩ একর জমি থেকে এক আঠি ধানের গোছা হাতে করে এনে কান্না জর্জরিত কন্ঠে বলেন, "স্যার আমার সব শেষ ৩ খানি  ক্ষেত করছিলাম ডুব দিয়া ধানের চারা আনছি আপনেরে দেহাইবার লাগি। আমি অহন না খাইয়া মরমু। পরের জমি জমা আইনা ধান করছিলাম এহন সব শেষ হইয়া গেছে। পধানমন্তিরে আমার কথা কইয়েন, পুলাপাইন লইয়া মরন ছাড়া উপায় নাই " । এ সময় মনু মিয়া ডিসি সাহেব কে তার তলিয়ে যাওয়া জমি দেখালেন দূর থেকে। উপস্থিত কৃষকরা জানান, ঢাকীর উত্তর হাওর, আতপাশা হাওর , মাহমুদপুর হাওর, সহ প্রায় ৮ শত একর জমি পানিতে তলিয়ে রয়েছে। ঢাকী ফুলবাড়ীয়া নদীর উত্তর পাশে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ হুমকির মুখে। দ্রুত সংস্কার না করলে আরো জমি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া জানান, ঢাকীর উত্তর বন্দে প্রায় ৩ শত একর জমি তলিয়ে রয়েছে। ফুলবাড়ীয়া নদীর উত্তর পাড়ের নিকটে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ হুমকির মুখে।  অনেক ধানের স্তূপ পানিতে তলিয়ে যাওয়ায় ধানে ছাড়া গজিয়েছে। কোন কোন জায়গায় অতি বৃষ্টির কারণে ধানে পচন ধরেছে। এই উপজেলার মধ্যে ঢাকী ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মনে করেন। বর্তমান অবস্থায় কৃষকদের যদি সরকার সহায়তা না করে তবে কৃষকের মেরুদন্ড ভেঙ্গে যাবে । একটি মাত্র বোরো ফসল আমাদের তিনি জেলা প্রশাসকের মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষকে কৃষকের দুর্দশার কথা জানানোর দাবি জানান। পরে জেলা প্রশাসক ইটনা উপজেলার সিলনী সেতুর নিকট সিলনীর হাওর পরিদর্শন করেন। এসময় সাংবাদিকদের কে এ পরিস্থিতি উত্তরণের বিভিন্ন পদক্ষেপের কথা বলেন। জেলা প্রশাসক অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শন করেন। এবং কৃষকদের সাথে কথা বলেন। জেলা প্রশাসক মিজ সোহানা নাসরিন হাওর পরিদর্শন কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম আব্দুল্লাহ বিন -শফিক, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, মিঠামইন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রুহুল আমিন শরীফ , কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ সাদিকুর রহমান, মনিরুল ইসলাম ( উপ-পরিচালক খামার বাড়ি ঢাকা) , মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা ওবায়দুল ইসলাম অপু, মোঃ মাহবুব আলম ( উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠামইন ) , অভিজিৎ পন্ডিত ( উপজেলা কৃষি কর্মকর্তা অষ্টগ্ৰাম) , মিঠামইন থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি সহ , সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক মিজ সোহানা নাসরিন মিঠামইন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মকর্তা ও সুধী সমাজের সাথে মতবিনিময় সভা করেন । সভায় সভাপতিত্ব করেন, এস এম আব্দুল্লাহ বিন -শফিক। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ সহ সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন