বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

বালিয়াডাঙ্গীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Admin ৩০ April ২০২৬ · Thursday · ০১:৪৬ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বালিয়াডাঙ্গীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার(৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি অঞ্জন কুমার দাস অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহসানুল হক, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বুলবুল আহমেদ, এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় গণমাধ্যম কর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা মাদক,জুয়া,ইভটিজিং, সন্ত্রাস-চাঁদাবাজ,ছিনতাই,কিশোর গ্যাং,চুরি-ডাকাতি ও ভেকু দিয়ে কৃষি জমির মাটি বিক্রির প্রতিরোধে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এছাড়াও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলায় গরু চুরি রোধ,বাজার মনিটরিং,  বাজার ঘাটে ব্যবসায়ীদের নিরাপত্তা, বিভিন্ন প্রকার অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর    কঠোর ব্যবস্থা গ্রহণ বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ