বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

Admin ৩০ April ২০২৬ · Thursday · ০১:৫২ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়বো স্বনিভর্র বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে 
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ ( ৩০ এপ্রিল ) উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১২টায় সময় এ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ  শাকিলা আক্তার এসময় সভায় উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অর্জুন কুমার দাস বালিয়াডাঙ্গী  থানার অফিসার ইনচার্জ বুলবুল হোসেন   উপজেলা কৃষি  অফিসার তামান্না ফেরদৌস উপজেলা সমাজসেবা অফিসার  রমজান আলী  আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) (মেডিসিন বিষয়ক) সজীব ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রওশনারা বেগম সাংবাদিক জুলফিকার আলী শাহ নূরে আলম সাদ্দাম ইলিয়াস আলী নূরনবী ইসলাম সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলা মাদক, জঙ্গিবাদ, নাশকতারোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির স্কুলের ছাত্র-ছাত্রীরা সহ অনুষ্ঠানে বক্তারা খাদ্য ও পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সময়ে শিশুসহ সব বয়সের মানুষের মধ্যে প্রক্রিয়াজাত খাবার, রং মিশানো কেমিক্যালযুক্ত জুস, চিপস, চকলেট ইত্যাদির প্রতি আকর্ষণ বেড়েছে। এসব খাবার এড়িয়ে সহজলভ্য, দেশীয় এবং সুলভ মূল্যের ফল যেমন চিনাবাদাম, পেয়ারা, কামরাঙ্গা, আমড়া, পেঁপে, কলা, ডাব ইত্যাদি খাওয়ার পরামর্শ দেন।

পাশাপাশি খাদ্য উপাদান, সুষম খাবার, মাতৃ ও কৈশোরকালীন পুষ্টি, গর্ভবতী মায়ের খাদ্য এবং নবজাতকের সঠিক পুষ্টি বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়। বিশেষ করে মায়ের দুধের সঠিক সংযোগ, ছয় মাস পর বাড়তি খাবার দেওয়ার নিয়ম এবং পরিস্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়েও সচেতনতা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ