মাটিরাঙ্গায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ
মো: এনামুল হক,মাটিরাঙ্গা,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সহায়তায় উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় ক্ষতিগ্রস্থ্যদের মাঝ ঢেউটিন বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান।
গত মঙ্গলবার (২৮ এপ্রিল) মৌসুমি বায়ুর প্রভাবে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গাছপালা উপড়ে পড়ে এবং প্রবল ঝড়ে বেশ কিছু ঘরবাড়ির ক্ষতি হয়েছে । ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে প্রত্যেক পরিবারকে প্রয়োজনীয় ঢেউটিন প্রদান করা হয়।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি প্রিয়া, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
দুর্যোগে এই সহায়তা পেয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, "প্রাকৃতিক দুর্যোগ কাল বৈশাখী ঝড়ে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুততম সময়ে প্রতি পরিবারকে ডেউটিন সহায়তা প্রদান করা হয়েছে। সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং পর্যায়ক্রমে সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আওতায় আনা হবে।