রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ১৫০ পুরিয়া হেরোইনসহ ৩ জন আটক

Admin ৩০ April ২০২৬ · Thursday · ০২:০০ অপরাহ্ণ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ১৫০ পুরিয়া হেরোইনসহ ৩ জন আটক
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ১৫০ পুরিয়া হেরোইনসহ ৩ জন আটক

​মঞ্জুর ইসলাম, সোনারগাঁ প্রতিনিধি:
​সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
​বুধবার (২৯ এপ্রিল) রাত ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহর নেতৃত্বে ও উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়ার সহযোগিতায় এই অভিযানটি পরিচালিত হয়।
​আটককৃতদের তথ্য: পুলিশ জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকায় আমান উল্লাহ স্টোরের সামনের পাকা রাস্তায় এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন:
১. শাকিব হোসেন (২৬), পিতা- মনির হোসেন।
২. ফাহিম (২২), পিতা- মো. আমির হোসেন।
৩. মোহাম্মদ ইসলাম (২২), পিতা- মৃত শফিকুল ইসলাম।
আটককৃত ৩ জনই সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকার স্থায়ী বাসিন্দা।
​সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ এ বিষয়ে গণমাধ্যমকে জানান, "আটককৃতদের তল্লাশি করে তাদের কাছ থেকে ১৫০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।"
​তিনি আরও স্পষ্ট করে জানান যে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের মাদকবিরোধী ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ