বাজিতপুরে আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
মোঃ খসরু মিয়া ( বাজিতপুর) কিশোরগঞ্জ প্রতিনিতি
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
দেড়শত বছরের ঐতিহ্যবাহী বাজিতপুর দেওয়ানী আদালত আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ-২০২৬ এর নির্বাচন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে এডভোকেট মোঃ হাবিবুর রহমান আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে এডভোকেট কালি কিংকুর বসাক ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন সহকর্মী আইনজীবীরা।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সমিতির ঐতিহ্য রক্ষা, আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠা এবং আদালতের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।