সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জ শহর মাছ বাজার সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী আরজু মিয়া

Admin ৩০ April ২০২৬ · Thursday · ০৫:৪৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জ শহর মাছ বাজার সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী আরজু মিয়া
কিশোরগঞ্জ শহর মাছ বাজার সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী আরজু মিয়া

জামাল উদ্দিন,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ শহরের ক্ষুদ্র মাছ বাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের প্রথম নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কিশোরগঞ্জ শহরের উৎসব কমিউনিটি সেন্টার কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে মৎস্য ব্যবসায়ীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে ২৩৫ ভোট পেয়ে মোঃ আরজু মিয়া (আনারস প্রতীক) বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলম মিয়া (ছাতা প্রতীক) পান ১২৯ ভোট।

সহ-সভাপতি পদে ১৫৪ ভোট পেয়ে মোঃ হানিফ মিয়া (মই প্রতীক) বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ বাচ্চু মিয়া (কুড়াল প্রতীক) পান ১৪৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ২২৫ ভোট পেয়ে মোঃ তৌহিদ মিয়া (ফুটবল প্রতীক) বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মুকসুদ মিয়া (ইলিশ মাছ প্রতীক) পান ১৩৬ ভোট।

কোষাধ্যক্ষ পদে ১৭৩ ভোট পেয়ে মোঃ খোকন মিয়া (দোয়াত-কলম প্রতীক) বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ কামাল (মোবাইল প্রতীক) পান ১২৪ ভোট।

কার্যকরী সদস্য পদে মোঃ সাগর মিয়া (হরিণ প্রতীক) ২৪৫ ভোট পেয়ে এবং মোঃ শহিদুল্লাহ (বাই-সাইকেল প্রতীক) ১৫২ ভোট পেয়ে বিজয়ী হন।

নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও কিশোরগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার মোঃ আতাউর রহমান জানান, মোট ৩৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।

এ সময় কেন্দ্র পরিদর্শন করেন পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুল হাসান এবং বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন