রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

Admin ৩০ April ২০২৬ · Thursday · ০৫:৪৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড
কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়  ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
কারাদণ্ড ব্যাক্তি হলো, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে বাদশা (১৮)। সে উপজেলার সাহেববাজার এলাকার ভাড়াটিয়া। 
বৃহস্পতিবার বিকালে  উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বাদশা বেশি কিছুদিন ধরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে বিভিন্ন শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছিল। তারি ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে স্কুল ফটকের সামনে গিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করায় ওই স্কুলের ছাত্ররা তাকে আটক করে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়।পরে‌ বিষয়টি উপজেলা নিবার্হী কর্মকর্তাকে অবহিত করলে। উপজেলা   সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে ইভটিজিংয়ের দায়ে ২দিনের কারাদণ্ড প্রদান করেন। এ ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, ইভটিজিংয়ের ঘটনা সত্যতা পাওয়ায় ওই যুবককে ২দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ