খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে টিভি ক্যামেরা জার্নালিস্টদের ফুলেল শুভেচ্ছা
মো: আল-মাহফুজ শাওন
খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জানান।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার মাধ্যমে পেশার মানোন্নয়ন সম্ভব। তারা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত কমিটির পক্ষ থেকেও এ শুভেচ্ছা জানানোর জন্য টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানানো হয়। তারা বলেন, সকল সাংবাদিক সংগঠনের সমন্বয়ে খুলনার গণমাধ্যম অঙ্গন আরও শক্তিশালী হবে।