বাজিতপুরে চৌকী আদালত আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আলম-সাধারণ সম্পাদক কালী কিংকর বসাক
জসিম উদ্দিন,বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে চৌকী আদালত আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় আইনজিবী ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এডভোকেট মো. হাবিবুর রহমান আলম। এছাড়া সহ-সভাপতি পদে এডভোকেট মো. জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট কালী কিংকর বসাক নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট মস্তোফা রাগীব হাসান খান।
এছাড়াও যুগ্ন সাধারণ পদে এডভোকেট এস এম শহিদুল ইসলাম শাকিল,কোষাধ্যক্ষ এডভোকেট জাহাঙ্গীর আলম সুমন, দপ্তর ও গ্রন্থাগার পদে এডভোকেট মোহাম্মদ বুরহান উদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি পদে এডভোকেট আশরাফুল আলম নির্বাচিত।
বিজয়ী সভাপতি এডভোকেট মো. হাবিবুর রহমান আলম বলেন, “আইনজীবীদের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সমিতির সকল সদস্যকে সাথে নিয়ে একটি সুন্দর ও কার্যকর পরিবেশ গড়ে তোলাই আমার লক্ষ্য।”
নির্বাচনটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও আইনজীবীদের স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।