সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

কটিয়াদীতে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা দাবিতে উদ্বোধনী শোভাযাত্রা

Admin ০১ May ২০২৬ · Friday · ১২:২২ অপরাহ্ণ
কটিয়াদীতে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা দাবিতে উদ্বোধনী শোভাযাত্রা
কটিয়াদীতে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা দাবিতে উদ্বোধনী শোভাযাত্রা

কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি,
গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে এক বিশাল পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১লা মে) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সাংবাদিক মোফাসসেল সরকার ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক জজ মিয়ার নেতৃত্বে এই কর্মসূচিতে সংবাদকর্মীরা অংশ নেন।
'বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম' এবং 'সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ'—এর কর্মসূচির অংশ হিসেবে ১-৭ মে পর্যন্ত পালিত হতে যাওয়া '১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ' এর রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দীর্ঘদিনের অমীমাংসিত ১৪ দফা দাবি আদায় লক্ষ্যে অনুষ্ঠিত হয় এই পদযাত্রা।

​কী আছে সেই ১৪ দফা দাবিতে?
​সাংবাদিকদের পক্ষ থেকে উত্থাপিত এই ১৪ দফা দাবির মধ্যে প্রধানতম হলো সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন। বছরের পর বছর ধরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা নানাভাবে হেনস্তা ও নির্যাতনের শিকার হচ্ছেন। বক্তারা জানান, এসব নির্যাতনের বিচার নিশ্চিত করতে এবং সাংবাদিকদের জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে রাষ্ট্রীয় আইন এখন সময়ের দাবি।

​দাবিগুলোর মধ্যে আরও রয়েছে:

​তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের বেতন-ভাতা ও ভাতার নিশ্চয়তা।​গণমাধ্যম কর্মীদের জন্য ওয়েজ বোর্ড বাস্তবায়ন।
​মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা বন্ধ করা।
​পেশাদার সাংবাদিকদের তালিকাভুক্তিকরণ এবং আইডি কার্ডের অপব্যবহার রোধ।

এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,কটিয়াদী প্রেস ক্লাবের আহবায়ক ফজলুল হক জোয়ার্দার(যুগান্তর),উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান স্বপন ও শেখ জসিম উদ্দিন মেনু,শফিকুর রহমান বাদল,মোহাম্মদ শহিদুল্লাহ,যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,কটিয়াদী প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন(এশিয়ান টিভি),রফিকুল হায়দার টিটু(মানবজমিন),সদস্য ধ্রুব রঞ্জন দাস (সময়ের আলো),এখলাস উদ্দিন (বিজয় টিভি),সৈয়দ আলীউজ্জামান (দেশ এডিশন),নাইম ইসলাম (নাগরিক ভাবনা),সাইফুল ইসলাম (খবরপত্র),
মিজানুর রহমান(বাংলাদেশের খবর),খায়রুল ইসলাম (গণমুক্তি),আশরাফুল ইসলাম সুমন (ভোরের আকাশ),আজাদ রহমান মিশর (প্রথম বুলেটিন) ও মোয়াজ্জেম হোসেনহ (নিরাপদ নিউজ)
উপজেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মী,সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন দাবি আদায়ের এ উদ্বোধনী শোভাযাত্রায়।
এসময় বক্তারা বলেন, একটি দেশ ও জাতির দর্পণ হলো সংবাদমাধ্যম। সেই দর্পণ যারা তৈরি করেন, তাদের অধিকার রক্ষা করা কেবল সাংবাদিকদের নয়, বরং সচেতন নাগরিক সমাজেরও দায়িত্ব। সাংবাদিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত হলে দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা সবার।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন