খুলনায় যুবককে গুলি করে আহত, এলাকায় আতঙ্ক
মো: আল-মাহফুজ শাওন:
খুলনায় তাজুল (৩০) নামে এক যুবক দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার নগরীর একটি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত এসে তাজুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
আহতের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে।
পুলিশ জানায়, ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।