বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

মে দিবসে ব্যতিক্রমী উদ্যোগ: তাড়াইলে শ্রমজীবীর হাতে ফুল তুলে দিলো তরুণরা

Admin ০১ May ২০২৬ · Friday · ০৩:৪২ অপরাহ্ণ
মে দিবসে ব্যতিক্রমী উদ্যোগ: তাড়াইলে শ্রমজীবীর হাতে ফুল তুলে দিলো তরুণরা
মে দিবসে ব্যতিক্রমী উদ্যোগ: তাড়াইলে শ্রমজীবীর হাতে ফুল তুলে দিলো তরুণরা

রুহুল আমিন, তাড়াইল থেকে:

আন্তর্জাতিক মে দিবস ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে ব্যতিক্রমী আয়োজনে শ্রমজীবী মানুষদের সম্মান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন Volunteer for Bangladesh (VBD) তাড়াইল উপজেলা ইউনিট।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় সংগঠনটির সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে শ্রমজীবী মানুষের হাতে ফুল তুলে দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং দিনমজুর, আয়া ও রিকশাচালকদের মাঝেও ফুল বিতরণ করেন।

দিনটির সূচনায় সদস্যরা কবি শামসুর রহমানের বিখ্যাত পঙক্তি— স্বাধীনতা তুমি, মজুর যুবকের রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী— স্মরণ করেন, যা শ্রমজীবী মানুষের অবদানকে নতুনভাবে তুলে ধরে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আক্তার বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এমন কার্যক্রম তরুণদের সামাজিক দায়বদ্ধতা বাড়ায় এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, সংগঠনটির আগের কার্যক্রমও প্রশংসনীয় ছিল এবং ভবিষ্যতেও তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালে তারা আনন্দ প্রকাশ করেন এবং জানান, এতে তাদের কাজের প্রতি উৎসাহ আরও বেড়েছে। একইভাবে দিনমজুর ও রিকশাচালকরাও এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন VBD তাড়াইল উপজেলা ইউনিটের সভাপতি আফজাল হোসাইন, যুগ্ম সমন্বয়কারী হাসান আল মাহিন এবং ইয়ুথ সদস্য মুতাসিম হক খান সিয়ামসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

আয়োজকরা জানান, শ্রমজীবী মানুষের প্রতি সম্মান প্রদর্শন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই তাদের এ উদ্যোগ।

বার্তা প্রেরক 
রুহুল আমিন 
তাড়াইল কিশোরগঞ্জ। 
তারিখ:০১-০৫-২০২৬ খ্রি.
০১৭১০-৪০৪০১২

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ