বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

নতুন ভবনে কার্যক্রম শুরু করল তাড়াইল ‘তাদরীসুল কুরআন মাদরাসা’

Admin ০১ May ২০২৬ · Friday · ০৩:৪৩ অপরাহ্ণ
নতুন ভবনে কার্যক্রম শুরু করল তাড়াইল ‘তাদরীসুল কুরআন মাদরাসা’
নতুন ভবনে কার্যক্রম শুরু করল তাড়াইল ‘তাদরীসুল কুরআন মাদরাসা’

রুহুল আমিন, তাড়াইল থেকে:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল এলাকায় অবস্থিত ‘তাদরীসুল কুরআন মাদরাসা’ আধুনিক ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে মানসম্মত শিক্ষা বিস্তারে ইতোমধ্যে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে। নৈতিকতা, ধর্মীয় জ্ঞান ও আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উপজেলা সদরের পশ্চিম সাচাইল গ্রামের বালিগাতী বাজার সংলগ্ন নবনির্মিত জলতরঙ্গ  ভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন ভবনে পাঠদান শুরু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মাদরাসাটিতে রয়েছে হিফজুল কুরআন বিভাগ, নাজেরা বিভাগ এবং নূরানী (আদব) বিভাগ। পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ জামাত চালু রয়েছে, যেখানে প্রাথমিক পর্যায়ে বাংলা, ইংরেজি ও উর্দুর পাশাপাশি ধাপে ধাপে মাদানী নেসাব অনুযায়ী পাঠদান করা হয়।

এছাড়া ছোট শিশুদের জন্য রয়েছে আকর্ষণীয় কিডস গার্ডেন শাখা, যেখানে প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে পাঠ গ্রহণ করছে। এতে শৈশব থেকেই একটি সুদৃঢ় শিক্ষাবান্ধব ভিত্তি গড়ে উঠছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মুহাম্মাদ হুমায়ুন কবির ও মুহাম্মাদ শরিফুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন হাফেজ মাওলানা মামুনুর রশিদ এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা হুমায়ুন আব্দুর রহিম।

মাদরাসা কর্তৃপক্ষ জানান, তাদের মূল লক্ষ্য হলো এমন একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা দ্বীনি ও দুনিয়াবী শিক্ষায় সমানভাবে দক্ষ হয়ে নৈতিক ও যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

শুক্রবার (১ মে ২০২৬) বিকেল ৩টায় দোয়া ও আলোচনা সভার মাধ্যমে নতুন ভবনে মাদরাসার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ