সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও র‍্যালী

Admin ০১ May ২০২৬ · Friday · ০৩:৪৫ অপরাহ্ণ
কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও র‍্যালী
কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও র‍্যালী

‎এসকে এম মহসিন রেজা,‎উপজেলা প্রতিনিধি (খুলনা)
‎১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার  (১ মে) বিকাল ৪ টায় কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে কয়রা উপজেলা সদরে র‍্যালী অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি এনামুল হক বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। 

‎এ সময় এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন, ১৮৮৬ সালের ১লা মে আমেরিকার শিকােগা শহরে শ্রমিকদের অধিকার আদায়ের একটি  মিছিলে গুলি করে হত্যা করা হয় কয়েকজন নিরীহ ‎শ্রমিককে। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। এমতাবস্থায় আমাদের কর্তব্য আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামে শ্রমিকের অধিকার কিভাবে নিশ্চিত করা হয়েছে তা সবার সামনে উপস্থাপন করা। কারণ ইসলামই সেই ধর্ম যে প্রথম মানবাধিকারের বিধান নিশ্চিত করেছে। শ্রমজীবী মানুষের ওপর চলা সকল প্রকারের নির্যাতন ও নিপীড়ন বন্ধ করতে হবে। তাদের প্রাপ্ত অধিকার নিশ্চিত করতে হবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সকল হয়রানি মূলক নির্যাতন বন্ধ করতে হবে। শ্রমজীবী মানুষের আত্মত্যাগকে সম্মান দেখাতে হবে। 

‎উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ, শেখ আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান। আমাদি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা অহিদুজ্জামান, বাগালি ইউনিয়ন সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুস সামাদ, উত্তর বেদকাশি ইউনিয়ন সভাপতি মাওলানা রবিউল ইসলাম,দক্ষিণ বেদকাশি ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন