সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

করিমগঞ্জে অনৈতিক সম্পর্কের অভিযোগে সালিশে ৪০ হাজার টাকা জরিমানা

Admin ০১ May ২০২৬ · Friday · ০৩:৪৯ অপরাহ্ণ
করিমগঞ্জে অনৈতিক সম্পর্কের অভিযোগে সালিশে ৪০ হাজার টাকা জরিমানা
করিমগঞ্জে অনৈতিক সম্পর্কের অভিযোগে সালিশে ৪০ হাজার টাকা জরিমানা

করিমগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজারে দুই ব্যবসায়ীকে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয় সালিশ বৈঠকে ৪০ হাজার টাকা জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, বাজারের এক হিন্দু দা-কাচি ব্যবসায়ী যুবক দিলিপ ও মুসলিম হিজড়া সেলুন ব্যবসায়ী আমিনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় নানা গুঞ্জন চলছিল। বিষয়টি একপর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে সালিশ বৈঠকে তোলা হয়। বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শোনার পর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করে সালিশকারীরা ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করেন এবং তা আদায় করা হয়েছে বলে জানা গেছে।

তবে অভিযুক্ত আমিন অভিযোগটি অস্বীকার করেছেন। তার দাবি, এটি মূলত ব্যক্তিগত লেনদেনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে এবং একটি মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে অপপ্রচার চালাচ্ছে।
অন্যদিকে দিলিপ বলেন, তাদের মধ্যে সমকামিতার সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠেছিল এবং সালিশে নির্ধারিত জরিমানার টাকা তিনি পরিশোধ করেছেন।

এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, এমন সংবেদনশীল বিষয়ে সালিশের মাধ্যমে আর্থিক জরিমানা আদায় এবং ব্যক্তিগত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ আইনগত প্রক্রিয়ার বাইরে পড়ে এবং এতে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি রয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বলেন, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন