বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

নাটোরে মিনি স্টেডিয়াম নির্মাণ ঘিরে উত্তেজনা, ঠিকাদারকে থাপ্পড় ছাত্রদল নেতার

Admin ০১ May ২০২৬ · Friday · ০৪:৪৯ অপরাহ্ণ
নাটোরে মিনি স্টেডিয়াম নির্মাণ ঘিরে উত্তেজনা, ঠিকাদারকে থাপ্পড় ছাত্রদল নেতার
নাটোরে মিনি স্টেডিয়াম নির্মাণ ঘিরে উত্তেজনা, ঠিকাদারকে থাপ্পড় ছাত্রদল নেতার

নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাছিমপুর এলাকায় নির্মাণাধীন মিনি স্টেডিয়াম প্রকল্পে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে এক ঠিকাদারকে থাপ্পড় দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শুভ, তিনি নাটোর জেলা ছাত্রদলের একজন সদস্য বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ‘মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প (২য় পর্যায়, ১ম সংশোধিত)’ শীর্ষক কাজ চলছে মাছিমপুর এলাকায়। প্রায় ৮ কোটি ৭৫ লাখ টাকার এই প্রকল্পের কার্যাদেশ পেয়েছে চট্টগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সম্প্রতি প্রকল্পে নিম্নমানের ইট ব্যবহার এবং মাঠ ভরাটে বালির পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে শুভসহ ৮-১০ জন প্রকল্প এলাকায় গিয়ে কাজের মান নিয়ে সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেনের সঙ্গে কথা বলেন। এ সময় কথা-কাটাকাটির এক পর্যায়ে শুভ ওই ঠিকাদারকে থাপ্পড় দেন।
অভিযোগের বিষয়ে শুভ বলেন, স্টেডিয়ামের কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে তাদের বিরুদ্ধে উল্টো অভিযোগ তোলা হয়, যা থেকে উত্তেজনা তৈরি হয়।
অন্যদিকে সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেন বলেন, প্রকল্পে কোনো অনিয়ম থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত। তবে এভাবে শারীরিকভাবে আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।
এ বিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, ছাত্রদলের কোনো কর্মী এ ধরনের প্রকল্প তদন্তের দায়িত্বপ্রাপ্ত নয়। যদি কেউ অনিয়ম দেখতে পায়, তবে তা যথাযথ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো উচিত। ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ