শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল

Admin ০২ May ২০২৬ · Saturday · ১২:২৩ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল
কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল

আতাউল হাসান দিনার,কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২মে শনিবার বেলা ১১টায় পুরান থানাস্থ ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়। 
মিছিল পূর্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। এছাড়াও বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ, সদর আমীর মাওলানা নজরুল ইসলাম সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, শহরের নায়েবে আমীর অধ্যাপক বদরুজ্জামান রুবেল, সহকারী সেক্রেটারি মাহফুজুল হক মাছুম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা সভাপতি খালিদ হাসান জুম্মান, বাংলাদেশ খেলাফত মজলিসের কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং এ লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ