কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জামাল উদ্দিন , স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ
হৃদয়ে বাংলার মুখ” প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে দৈনিক দেশ রূপান্তর-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দায়িত্বশীলদের জাতীয় দৈনিক হিসেবে পরিচিত দৈনিক দেশ রূপান্তর ৭ম বর্ষ পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে
শনিবার (২ মে) সকাল ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাসিম খান, সিনিয়র সহ-সভাপতি শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু এবং জেলা যুবদলের সভাপতি খুসরুজ্জামান শরীফ।
এছাড়াও বিভিন্ন ইউনিটের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিক দেশ রূপান্তর অল্প সময়ের মধ্যেই দেশের প্রথম সারির পত্রিকাগুলোর মধ্যে অন্যতম অবস্থান অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, পত্রিকাটি বৈষম্যহীন সমাজ গঠনে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি কোথাও অনিয়ম বা দুর্নীতি পরিলক্ষিত হলে তা সংশোধনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
শেষে বক্তারা দৈনিক দেশ রূপান্তর-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।