বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

পুলিশ সদস্যের ব্যাগে ২০ হাজার ইয়াবা উদ্ধার, বিজিবির হাতে আটক এপিবিএন সদস্য

অনলাইন ডেস্ক ০২ May ২০২৬ · Saturday · ০১:২১ অপরাহ্ণ
পুলিশ সদস্যের ব্যাগে ২০ হাজার ইয়াবা উদ্ধার, বিজিবির হাতে আটক এপিবিএন সদস্য
উখিয়া উপজেলার মরিচ্যা চেকপোস্টে চাঞ্চল্য: পুলিশ সদস্যের ব্যাগে ২০ হাজার ইয়াবা উদ্ধার, বিজিবির হাতে আটক এপিবিএন সদস্য

কক্সবাজার প্রতিনিধি: কাউছার উদ্দিন হৃদয় 
১ মে ২০২৬, শুক্রবার কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে মাদকবিরোধী অভিযানে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিয়মিত তল্লাশির সময় এক এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সদস্যকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
সূত্র জানায়, চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশির সময় ওই সদস্যের কাঁধে ঝুলানো একটি ব্যাগ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা সেটি তল্লাশি করেন। তল্লাশিতে ব্যাগের ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।
এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের কাছ থেকে মাদক উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ