বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

Admin ০২ May ২০২৬ · Saturday · ০১:২৩ অপরাহ্ণ
খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

মো: আল-মাহফুজ শাওন 

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শুক্রবার (১ মে) রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। 

অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল নবনির্বাচিত সভাপতি মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামের হাতে দায়িত্বভার তুলে দেন। এ সময় নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। 

এর আগে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম নির্বাচিত হন। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটি আগামী মেয়াদে খুলনা প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবে। 

দায়িত্ব গ্রহণের মাধ্যমে নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, কল্যাণ এবং প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ