রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

খুলনায় ১৪ বোতল কোরেক্সসহ আটক ১

অনলাইন ডেস্ক ০২ May ২০২৬ · Saturday · ০১:২৫ অপরাহ্ণ
খুলনায় ১৪ বোতল কোরেক্সসহ আটক ১
খুলনায় ১৪ বোতল কোরেক্সসহ আটক ১

মো: আল-মাহফুজ শাওন 

খুলনা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৪ বোতল নিষিদ্ধ কোরেক্স সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আড়ংঘাটা থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে ৪টা ৫৫ মিনিটের মধ্যে বাইপাস থেকে শলুয়া বাজারগামী সড়কের শানতলা মোড়ে মহিন মোড়লের ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে কৃষ্ণপদ মন্ডল ওরফে রিপন (৩৫)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ বোতল উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

আটক কৃষ্ণপদ মন্ডলের বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানার বাতুয়াডাঙ্গা এলাকায়।

এ ঘটনায় আড়ংঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ