রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক গুরুতর আহত

Admin ০২ May ২০২৬ · Saturday · ০১:২৮ অপরাহ্ণ
খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক গুরুতর আহত
খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক গুরুতর আহত

মো: আল-মাহফুজ শাওন 

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে লবণচরা থানাধীন হরিণটানা রিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবক ৮০ বিঘা এলাকার বাসিন্দা হযরত আলীর ছেলে বলে জানা গেছে। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে রিয়া বাজার এলাকায় ওই যুবকের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

তিনি আরও বলেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ