শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

শ্রীপুর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হাজী মোঃ ফরিদ উদ্দিন

Admin ০২ May ২০২৬ · Saturday · ০১:৩৯ অপরাহ্ণ
শ্রীপুর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হাজী মোঃ ফরিদ উদ্দিন
শ্রীপুর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হাজী মোঃ ফরিদ উদ্দিন

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
সৎ ও আদর্শবান একজন  ভালো মনের মানুষ এবং রাজনীতিবিদ বিশিষ্ট সমাজ সেবক সুনামগঞ্জ জেলা আইবিডব্লিউএফ সভাপতি হাজী মোঃ ফরিদ উদ্দিন।

গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি প্রিয় ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং দেশ-বিদেশে অবস্থানরত শ্রীপুর উত্তর ইউনিয়নের প্রবাসী ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


‎হাজী মোঃ ফরিদ উদ্দিন বলেন,শ্রীপুর উত্তর ইউনিয়নের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার বন্ধন। এই জনপদের উন্নয়ন শুধু একজন ব্যক্তির নয়,এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আমি বিশ্বাস করি শ্রীপুর উত্তর ইউনিয়নবাসী একসঙ্গে কাজ করলে আমাদের ইউনিয়ন একটি আধুনিক,সমৃদ্ধ ও সম্ভাবনাময় মডেল জনপদে পরিণত হবে। তিনি আরও বলেন, ভাটির অবহেলিত এই জনপদকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে চাই। নির্বাচিত হলে একজন সেবক হিসেবে কাজ করব। ক্ষমতার নয়,মানুষের কল্যাণই হবে আমার সেবাদানের মূল লক্ষ্য। আমি চাই শ্রীপুর উত্তর ইউনিয়ন হোক একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও পরিকল্পিত মডেল ইউনিয়ন।


হাজী মোঃ ফরিদ আরও বলেন,আমি প্রতিশ্রুতি দিচ্ছি স্বচ্ছতা,জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে একটি কার্যকর ইউনিয়ন পরিষদ গড়ে তুলব। কৃষি, যোগাযোগ,শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তবমুখী উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার।

‎উল্লেখ্য,হাজী মোঃ ফরিদ উদ্দিন তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড কলাগাঁও গ্রামের বাসিন্দা।

তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন(আইবিডব্লিউএফ) সুনামগঞ্জ জেলা সভাপতির দায়িত্ব রয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ