রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

শ্বশুরবাড়িতে জামাই হত্যা: স্ত্রী-শ্যালক গ্রেপ্তার

Admin ০২ May ২০২৬ · Saturday · ০১:৪৭ অপরাহ্ণ
শ্বশুরবাড়িতে জামাই হত্যা: স্ত্রী-শ্যালক গ্রেপ্তার
শ্বশুরবাড়িতে জামাই হত্যা: স্ত্রী-শ্যালক গ্রেপ্তার

মোঃ মিনহাজুল ইসলাম 
ভূরুঙ্গামারী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে জামাই আক্তারুজ্জামান রুবেল (২৫)কে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তাররা হলেন—নিহতের স্ত্রী জেসমিন খাতুন (২৩) ও শ্যালক মিজানুর রহমান (৩৮)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে র‍্যাব-১৩, রংপুর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নিহত রুবেল ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল তরফদারের ছেলে। প্রায় পাঁচ বছর আগে জেসমিন খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল বলে জানা গেছে।

গত ১৭ এপ্রিল সকালে পারিবারিক বিরোধের জেরে জেসমিন খাতুন বাবার বাড়িতে চলে যান। পরে রুবেল তাকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গেলে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, স্ত্রী জেসমিন, শ্যালক মিজানুরসহ আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ এপ্রিল রাতে তিনি মারা যান।

এ ঘটনায় ২৫ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৯ এপ্রিল বিকেলে র‍্যাব-১৩ (রংপুর) ও র‍্যাব-১ (উত্তরা)-এর যৌথ অভিযানে গাজীপুরের বাসন থানার কলম্বিয়া রোড এলাকার একটি বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ