শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

দক্ষ জনশক্তি গড়তে প্রশিক্ষণ নিন, সরকারি খরচেই বিদেশ যান: প্রতিমন্ত্রী আব্দুল বারী

Admin ০২ May ২০২৬ · Saturday · ০১:৫৪ অপরাহ্ণ
দক্ষ জনশক্তি গড়তে প্রশিক্ষণ নিন, সরকারি খরচেই বিদেশ যান: প্রতিমন্ত্রী আব্দুল বারী
দক্ষ জনশক্তি গড়তে প্রশিক্ষণ নিন, সরকারি খরচেই বিদেশ যান: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাট প্রতিনিধিঃ 
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিবছর দেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষন নিয়ে দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যেতে পারবেন।  বিদেশে যাওয়ার ক্ষেত্রে কেউ যেন প্রতারণার শিকার না হয়। সেই লক্ষে কাজ করছে সরকার।


শনিবার দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে জেলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,কোনো প্রকার দালাল বা মধ্যস্বত্বভোগীর খপ্পরে না পড়ার জন্য তিনি কঠোরভাবে সতর্ক করেছেন। তিনি বলেন, আপনারা যেন কোনো দালালের হাতে মিসগাইডেড না হন।  বিদেশে কর্মী পাঠালে যেমন রেমিট্যান্স আসবে, তেমনি এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। 
সিমেন্টের জানানো হয় বিদেশ যাওয়ার ক্ষেত্রে জাপানি ভাষা শিক্ষা কোর্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার এর 
সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবির, অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন, পুলিশ সুপার মিনা মাহমুদা, 
জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশী মোঃ রেজাউল করিম,
জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।

এর আগে তিনি এক অনুষ্ঠানে  জয়পুরহাটে ক্যান্সার কিডনি সহ বিভিন্ন রোগের আক্রান্ত ১৩০ রোগীদের মাঝে  ৫০ হাজার টাকা করে মোট ৬৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

​সেমিনারে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, ইমাম এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ