সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

ঢাকার সাভারে ১৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Admin ০২ May ২০২৬ · Saturday · ০২:০৬ অপরাহ্ণ
ঢাকার সাভারে ১৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি  গ্রেফতার
ঢাকার সাভারে ১৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

(ঢাকা জেলা প্রতিনিধি :নারয়ন সরকার সবুজ)

ঢাকা জেলার আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর বিশেষ অভিযানে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ০২ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন বিশমাইল বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মোঃ মোফাজ্জল হোসেন ওরফে সাগর (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১৩০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা।

ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন