বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ায় ১১ দলের গণমিছিল:জুলাই সনদ বাস্তবায়ন,জ্বালানী সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি

Admin ০২ May ২০২৬ · Saturday · ০২:২৩ অপরাহ্ণ
কুষ্টিয়ায় ১১ দলের গণমিছিল:জুলাই সনদ বাস্তবায়ন,জ্বালানী সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি
কুষ্টিয়ায় ১১ দলীয় জোটের গণমিছিল:জুলাই সনদ বাস্তবায়ন,জ্বালানী সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি

নজরুল  ইসলাম মুকুল, কুষ্টিয়াঃ

​কুষ্টিয়ায় গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট। 
শনিবার (২ মে) বিকাল ৪টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে একটি মিছিল শুরু হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
​সংক্ষিপ্ত কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর খন্দকার এ কে এম আলী মহসিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর এবং কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবজাল হুসাইন।
​সমাবেশে বক্তারা সরকারের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "কার্ড কার্ড খেলার রাজনীতি বন্ধ করে সুন্দরভাবে দেশ পরিচালনা করুন, অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না।" তারা অনতিবিলম্বে জুলাই বিপ্লবের চেতনা ও 'জুলাই সনদ' বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা আরও বলেন, " রাজাকার বলে আমাদের দমানো যাবে না। রাজাকার রাজাকার খেলার দিন শেষ হয়ে গেছে। যারা এই ট্যাগ ব্যবহার করে রাজনীতি করতে চেয়েছিল, তারা আজ দেশ ছেড়ে ভিনদেশে আশ্রয় নিয়েছে।"
​গণভোটের প্রসঙ্গ টেনে নেতারা বলেন, একই দিনে অনুষ্ঠিত গণভোটের রায় নিয়ে দ্বিমুখী আচরণ মেনে নেওয়া হবে না। একটি রায় মানবেন আর অন্যটি মানবেন না—এমন রাজনীতি জনতা আর বরদাশত করবে না।
​সমাবেশে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহীম খলীল, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি মুফতি বসিমউদ্দীন, এনসিপি নেতা জান্নাতুল ফেরদৌস তনি, আহত জুলাই যোদ্ধা মোঃ উল্লাস, বেলাল মাহমুদ বিপ্লব এবং কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি হাফেজ আবু ইউসুফ।
​বিশাল এই গণমিছিলে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল চলাকালীন সময়ে শহরের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ