সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে খসরুল আলমকে দেখতে চান সাধারণ মানুষ

Admin ০২ May ২০২৬ · Saturday · ০২:২৮ অপরাহ্ণ
তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে খসরুল আলমকে দেখতে চান সাধারণ মানুষ
তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে খসরুল আলমকে দেখতে চান সাধারণ মানুষ

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সুনামগঞ্জ জেলায় শুরু হয়েছে উপজেলা নির্বাচনে যোগ্য প্রার্থীতা বাছাই নিয়ে নানা আলোচনা সমালোচনা।

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অনেক জন প্রার্থীর নাম থাকলেও এর মধ্যে একজনের নাম শোনা যাচ্ছে,রাজনৈতিক অঙ্গণে পরিচ্ছন্ন মানের সক্রিয় বিএনপি নেতা,সুনামগঞ্জ চেম্বার অব-কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক,তাহিরপুর আমদানি কারক গ্ৰুপের সভাপতি তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি অন্যতম সদস্য এবং শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ খসরুল আলমের নাম।


এছাড়াও দির্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত,পেশায় তিনি রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী সৎ,পরোপকারী ও নিরহংকারী  সমাজসেবক।

উপজেলায় অন্যদের চেয়ে জনতার রায়ে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন আলহাজ্ব মোঃ খসরুল আলম।

আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে একজন যোগ্য দলীয় প্রার্থী হিসেবে তাহিরপুর উপজেলাতে সর্বত্র আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন তিনি।

তাহিরপুরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি প্রার্থীর একাধিক নাম শোনা গেলেও এর মধ্যে আলহাজ্ব মোঃ খসরুল আলমের নামই আলোচনায় আসছে বারবার।

উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীতার ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া না গেলেও তারুণ্যের গণজোয়ার বলে দিচ্ছে জনপ্রিয়তায় তাহিরপুরে উপজেলায় আলহাজ্ব মোঃ খসরুল আলম,চেয়ারম্যান পদে প্রার্থী হলে বিজয় নিশ্চিত।

আলহাজ্ব মোঃ খসরুল আলম,তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করার পাশাপাশি  উপজেলার শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ ও মাদকমূক্ত তরুন সমাজ গঠনের প্রতিশ্রুতি নিয়ে উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করেন তিনি।

আলহাজ্ব মোঃ খসরুল আলম জানান,
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নেতৃত্বের সুযোগ পেলে তাহিরপুর উপজেলার উন্নয়ন,সাধারণ মানুষের জনকল্যাণে কাজ করাসহ স্থানীয়দের ভাগ্যোন্নয়নে কাজ করব ইনশাল্লাহ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন