সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

কক্সবাজারে এন,জি,ও সংস্থায় নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ

Admin ০২ May ২০২৬ · Saturday · ০২:৩০ অপরাহ্ণ
কক্সবাজারে এন,জি,ও সংস্থায়  নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ
কক্সবাজারে এন,জি,ও সংস্থায় নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ

সিরাজুল কবির বুলবুল,উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের স্থানীয় এন,জি,ও সংস্থা মুক্তি কক্সবাজার'রে বিরুদ্ধে কর্মী নিয়োগ নিয়ে চরম জালিয়াতির অভিযোগ উঠেছে। মুক্তি কক্সবাজার এন, জি,ও সংস্থার শিক্ষা কর্মসূচিতে ২৬ জন নিয়োগ হলেও একজনও নেই উখিয়ার। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী হোস্ট কমিউনিটির জন্য ২৫% বরাদ্দ থাকলেও 
একজনও উখিয়ার লোক নিয়োগ দেয়নি বলে সংস্থাটির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া আলোচনার ঝড় উঠেছে। সচেতন মহল বলছেন
উখিয়া-টেকনাফবাসীর অধিকার নিয়ে আবারও ছিনিমিনি খেলছে এনজিও ‘মুক্তি কক্সবাজার' স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার স্পষ্ট নির্দেশনা থাকলেও সে নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এই সংস্থাটি।সামাজিক যোগাযোগমাধ্যমে (৩ এপ্রিল) ‘মুক্তি’র আরো একটি নতুন  প্রজেক্টে বিভিন্ন পদে ৮ জন লোক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, ঐ ৮ জনের মধ্যে উখিয়ার স্থানীয় একজন লোককেও নিয়োগ দেওয়া হয়নি। অথচ নিয়ম অনুযায়ী স্থানীয়দের জন্য ২৫% কোটা বরাদ্দ থাকার কথা। 
প্রশ্ন উঠেছে, স্থানীয়দের হকের সেই ২৫% চাকরি এখন কাদের পকেটে?
এনজিও ‘মুক্তি’র বিরুদ্ধে অভিযোগের পাহাড় এবারই প্রথম নয়। এর আগেও তাদের শেডে অবৈধ জিনিস এর সন্ধান পাওয়া গিয়েছিল, যা নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। বর্তমানে তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ ও স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যাচ্ছে। নিয়োগে স্বচ্ছতা নেই এবং স্থানীয়দের বদলে সিন্ডিকেটের মাধ্যমে বাইরের লোক নিয়োগ দেওয়া হচ্ছে বলে  সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় সমালোচনার ঝড় বইছে।

উখিয়া-টেকনাফবাসী নিজেদের জায়গা দিল, রোহিঙ্গাদের কারণে পরিবেশ ও নিরাপত্তার ক্ষতি মেনে নিল—অথচ যখন চাকরির প্রশ্ন আসলে, তখন কেন স্থানীয়দের বঞ্চিত করা হয়
এমনটি প্রশ্ন স্থানীয় শিক্ষিত বেকার সমাজের। উখিয়ার শিক্ষিত বেকার যুবক মোহাম্মদ হাসান বলেন  আমরা সব চাকরিতে এই দাবি করতেছি না রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক যে নিয়োগ গুলো হয় সেগুলোতেই এই দাবি করতেছি কারণ উখিয়া  টেকনাফবাসীর ত্যাগ রোহিঙ্গা ক্যাম্পে আছে। আমরা অনেক কষ্টে তাদের মেনে নিয়েছি , অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া তদন্ত করতে হবে স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে আমরা মাননীয় সংসদ ও প্রশাসনের দৃস্টি আকর্ষণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন