শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন করিমগঞ্জের নয়ন

Admin ০৩ May ২০২৬ · Sunday · ০৬:৫২ পূর্বাহ্ণ
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন করিমগঞ্জের নয়ন
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন করিমগঞ্জের নয়ন

এম এ জলিল, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা জাহিদুল ইসলাম নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় বর্ধিতাংশ কমিটিতে স্থান পেয়েছেন। তাঁকে সহ-আইন বিষয়ক সম্পাদক করা হয়েছে।

গত ৪ এপ্রিল বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে এই বর্ধিতাংশ কমিটি অনুমোদন দেওয়া হয়।

জাহিদুল ইসলাম নয়ন করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের বাসিন্দা। তিনি আব্দুল হান্নানের ছেলে। বর্তমানে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছেন।

প্রতিক্রিয়ায় নয়ন বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ছাত্রদল ভূমিকা রাখবে। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দলের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ