শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৯১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

Admin ০৪ April ২০২৬ · Saturday · ০৭:৩৫ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৯১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ৯১লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাদলা ও কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার শশীদল ও আদর্শ সদর উপজেলার বড়জ্বালা সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম 
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল
এস এম শরিফুল ইসলাম জানান, শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাদলা ও কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার শশীদল ও আদর্শ সদর উপজেলার বড়জ্বালা সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি পিকআপভ্যান আটক করা হয়। পরে পিকআপভ্যান তল্লাসী করে ভারতীয় বিপুল পরিমাণ জিরা, মেহেদী, বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী, শাড়ি, বাসমতি চাউল, সাবান, ফুসকা ও বাঁজী ও বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করা হয়। উদ্ধারকৃত শাড়ির বাজার মূল্য প্রায় ১ কোটি ৯১লাখ টাকা। অভিযানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় পণ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি'র এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ