করিমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি শিহাব উদ্দিন ভূঁইয়ার ইন্তেকাল
করিমগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা জাতীয় পার্টি কমিটির সহ সভাপতি শিহাব উদ্দিন ভূঁইয়া (৬২) ইন্তেকাল করেছেন।শনিবার (২ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী,পাঁচ ছেলে,এক মেয়ে রেখে গেছেন।রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০ টায় বানকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।জানাজা শেষে তাকে জয়কা ইউনিয়নের পশ্চিম কলাবাগ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।