বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় পালিত হলো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬

Admin ০৩ May ২০২৬ · Sunday · ০১:৫০ অপরাহ্ণ
লোহাগড়ায় পালিত হলো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬
লোহাগড়ায় পালিত হলো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬। এ উপলক্ষে রবিবার (৩ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল— “জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম”।

অনুষ্ঠানে সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।অনুষ্ঠান সঞ্চালনায় করেন সাংবাদিক ইকবাল হাসান শিমুল,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডের আহ্বায়ক সিকদার মকবুল হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু, সৈয়দ খায়রুল ইসলাম, রিজাউল ইসলাম, কাজী ইমরান প্রমুখ  গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য।এসময় সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন আপনাদের দাবি যথাযত ভাবে কতৃপক্ষের নিকট উপস্থাপন করবো। পাশাপাশি বলবো অপ-সাংবাদিকতা রোধে আপনাদের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে লোহাগড়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ, দায়িত্বশীল সাংবাদিকতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

শেষে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা ভবিষ্যতে গণমাধ্যমকে আরও শক্তিশালী, স্বাধীন ও দায়িত্বশীলভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ