দৈনিক প্রতিদিনের কাগজ-এ সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও
জামাল উদ্দিন ,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজিরগল গ্রামে জলাবদ্ধতা ও খাইরুলের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
রবিবার (৩ মে) কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজিরগল গ্রামে জলাবদ্ধতা ও খাইরুলের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি সংক্রান্ত প্রতিদিনের কাগজ-এ সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শহীদুল ইসলাম, মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত আলী, মাইজখাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ তারু, স্থানীয় ইউনিয়ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে ইউএনও ক্ষতিগ্রস্তদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া খাইরুলের বাড়ি পুনর্নির্মাণে টিনসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।