বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

বোরহানউদ্দিনে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ ৩ নারী-পুরুষ আটক

Admin ০৩ May ২০২৬ · Sunday · ০২:১৯ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ ৩ নারী-পুরুষ আটক
বোরহানউদ্দিনে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ ৩ নারী-পুরুষ আটক

মিরাজ হোসেন, ভোলা:ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক দুই অভিযানে মোট ৭৫০ পিস ইয়াবাসহ নারী-পুরুষসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান-এর নেতৃত্বে পুলিশের একাধিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টবগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, প্রথম অভিযানে বিকেল ৫টা ৫ মিনিটে ল্যাংড়ার ব্রিজ থেকে লেবু কাটা সড়ক এলাকায় অভিযান চালিয়ে সিরাজ আইটার বাড়ির পূর্ব-দক্ষিণ পাশ থেকে মোঃ শামিম (১৯), পিতা মোঃ শফিকুল ইসলাম-কে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে একই এলাকায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পরিচালিত আরেকটি অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করা হয়। আটককৃতরা হলেন—মোঃ জাকির হোসেন (৩৮), পিতা মৃত বাদশা মিয়া এবং তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫)।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে ইয়াবাসহ আসামিদের গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ