মাটিরাঙ্গায় ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা বিতরণ
মো: এনামুল হক,মাটিরাঙ্গা,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (৩মে) বিকালে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সহায়তায় পৌর প্রশাসনের ব্যাবস্থাপনায় ক্ষতিগ্রস্থ্যদের মাঝ সহয়তা বিতরণ করেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি প্রিয়া।
গত মঙ্গলবার (২৮ এপ্রিল) মৌসুমি বায়ুর প্রভাবে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গাছপালা উপড়ে পড়ে এবং প্রবল ঝড়ে বেশ কিছু ঘরবাড়ির ক্ষতি হয়েছে । ক্ষতিগ্রস্তদের দর্যোগ কালিন সহায়তা হিসেবে ১০০ পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়।
এর আগে ৩০মে অতিব ক্ষতিগ্রস্থ্যদের সাঝে গৃহনির্মান সামগ্রী ঢেউ টিন বিতরণকরা হয়।
এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা সহ পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ,পৌর সভার পদস্থ কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে সংশ্লিষ্ট্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উত্তর উত্তর সাফল্য কামনা করেন ক্ষতিগ্রস্থ্য ভোগিরা।