বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

খুলনা সোনাডাঙ্গায় জিআর-সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Admin ০৩ May ২০২৬ · Sunday · ০২:২৮ অপরাহ্ণ
খুলনা সোনাডাঙ্গায় জিআর-সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
খুলনা সোনাডাঙ্গায় জিআর-সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মো: আল-মাহফুজ শাওন 

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ জিআর-সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। রবিবার (৩ মে ২০২৬) থানা এলাকায় বিশেষ অভিযানের সময় এএসআই (নিঃ) নিতাই কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা শাহিনুর মসজিদ রোড এলাকায় আসামির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ সেলিম শেখ (৫২), পিতা পীর মোহাম্মদ শেখ। তিনি ওই এলাকার ইউনুস সরদারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, কেএমপি সোনাডাঙ্গা থানার মামলা নং-১৩ (০৭)২০২৩, জিআর নং-২২১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়েরকৃত মামলায় আদালত তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ