রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

কালাইয়ে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মাদক সেবন ৬ জন আটক

Admin ০৩ May ২০২৬ · Sunday · ০২:৩৪ অপরাহ্ণ
কালাইয়ে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মাদক সেবন ৬ জন আটক
কালাইয়ে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মাদক সেবন ৬ জন আটক

মোঃ মোকাররম হোসাইন, কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদক সেবনের দায়ে ৬ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (৩ মে) বিকেলে উপজেলার নুনুজ বাজার এলাকার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে ৫ জন এবং ঝামুটপুর গ্রাম থেকে ১ জনকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কয়েকজন যুবককে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন— 
পুর গ্রামের খলিলের ছেলে লালটু মিয়া (২৬), হারুঞ্জা গ্রামের মিনার ছেলে তৌহিদ (২৮), নুনুজ (কাটাদাম পাড়া) গ্রামের মিলনের ছেলে আব্দুল আজিজ (২২), নওয়ানা গ্রামের শামসুলের ছেলে হাসান (২৬), গঙ্গাদাশপুর গ্রামের মনতাজের ছেলে শফিকুল (২৫) এবং ঝামুটপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে জিয়া (৪৬।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালিকা বিদ্যালয় থেকে আটক ৫ জনকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং ঝামুটপুর থেকে আটক একজনকে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

স্থানীয়দের দাবি, এ ধরনের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ ভবিষ্যতে মাদকের পথে না যায়। পাশাপাশি মাদকের উৎস ও সরবরাহকারীদের আইনের আওতায় আনারও জোর দাবি জানান তারা।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব বলেন, মাদক সংক্রান্ত তথ্য পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ