পাইকগাছায় বুলিং প্রতিরোধে থানা পুলিশের সচেতনতামূলক ক্যাম্পেইন
এসকে এম মহসিন রেজা,উপজেলা প্রতিনিধি (খুলনা)
খুলনার উপজেলা পাইকগাছায় বুলিং বা উৎপীড়ন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ মে) বিকেলে উপজেলা সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজে সচেতনতামূলক ক্যাম্পেইন এর আয়োজন করে থানা পুলিশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম কিবরিয়া।
এ সময় উপজেলার ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যাক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি কলেজের অধ্যাক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে ওসি গোলাম কিবরিয়া বলেন বুলিং একটি সামাজিক ব্যাধি, যা শিশু-কিশোরদের মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। অনেক ক্ষেত্রে এটি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং পড়াশোনায় অনীহা সৃষ্টি করে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসাথে কাজ করে বুলিং প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
এ সময় অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বুলিংয়ের শিকার হলে তা গোপন না রেখে শিক্ষক বা অভিভাবকদের জানানো উচিত। পাশাপাশি বুলিংকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মধ্যে বুলিং বিরোধী শপথ গ্রহণ করানো হয়।