বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Admin ০৪ May ২০২৬ · Monday · ০৪:১৪ অপরাহ্ণ
ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:

“আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই”এই স্লোগানকে ধারণ করে ফুলের হাসি ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে বয়স্কদের স্কুলের শিক্ষার্থীদের সনদ প্রদান এবং সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং ফাউন্ডেশনের প্রয়াত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ জিনাত আরা বেগমের তত্ত্বাবধানে সুবিধাবঞ্চিত শিশুদের নাচ, গান, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনায় শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হল মুখর হয়ে ওঠে।

ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষিকা সাবরিনা আফরোজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া (পিপি)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শওকত হোসেন (পিপিএম), মাই টিভির ব্যুরো চিফ মো. নুরুল কবির, সমাজসেবক এম. এ. সবুর, ক্যাপ্টেন মহসিন আলম, ক্যাপ্টেন সাঈদ, ইঞ্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরী, ক্যাপ্টেন মহসিনুজ্জামান খান, তাহেরা বেগম, অধ্যক্ষ আবু তৈয়ব, সাংবাদিক প্রণয় দাশ গুপ্ত, সাংবাদিক রতনসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফুলের হাসি ফাউন্ডেশনের গত পাঁচ বছরের মানবিক কার্যক্রম প্রশংসনীয়। তিনি এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উদ্বোধক জাহিদুল করিম কচি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধান আলোচক কামরুল কায়েস চৌধুরী বলেন, এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সমাপনী বক্তব্যে সভাপতি তসলিম হাসান হৃদয় বলেন, মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের পরিবেশনা এবং সনদ প্রাপ্ত শিক্ষার্থীদের আনন্দঘন উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ