সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ায় মসজিদসহ ২৫০টি বৈধ দোকান উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবীতে মানববন্ধন

Admin ০৪ May ২০২৬ · Monday · ০৬:৩৭ অপরাহ্ণ
কুষ্টিয়ায় মসজিদসহ ২৫০টি বৈধ দোকান উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবীতে মানববন্ধন
কুষ্টিয়ায় মসজিদসহ ২৫০টি বৈধ দোকান উচ্ছেদের প্রতিবাদ এবং পুনর্বাসনের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন

নজরুল  ইসলাম মুকুল,কুষ্টিয়াঃ

কুষ্টিয়া পৌরসভা কর্তৃক বরাদ্দকৃত দোকানঘর উচ্ছেদ করার প্রতিবাদে এবং দ্রুত পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা। সোমবার (৪ মে ) সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা রাশিদুল ইসলাম মিঠু, সোহেল আহম্মেদ সোহেল, শরিফুল ইসলাম শাহিদ, নিখিল দত্ত, ইয়াকুব বিশ্বাস,  করম মোল্লা, মজিবর রহমান মজি, আব্বাস উদ্দিন ঝন্টু, আবুল কাশেম, লাল্টু, ইসলাম ও মঙ্গল প্রমুখ। 
এ সময় কর্মসূচিতে কাটাইখানা মোড়, কলেজ মাঠ সংলগ্ন দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সদস্যসহ কয়েকশ সাধারণ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়ে একটি মসজিদসহ কাটাইখানা মোড় ও কলেজ মাঠ সংলগ্ন প্রায় ২৫০টি দোকান রয়েছে, যার ওপর ভিত্তি করে প্রায় ৫ হাজার পরিবার জীবিকা নির্বাহ করছে। জনস্বার্থে রাস্তা বা ড্রেন নির্মাণের জন্য জায়গা ছাড়তে ব্যবসায়ীরা রাজি থাকলেও, তাদের দোকানঘরগুলো একেবারে ভেঙে না ফেলে ক্ষুদ্র পরিসরে হলেও সেখানে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হোক।
বক্তারা আরও বলেন, "আমরা উন্নয়নের বিপক্ষে নই। প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে আমরা ছোট দোকানঘরে ব্যবসা চালিয়ে যেতে একমত হয়েছিলাম। কিন্তু মানবিক দিক বিবেচনা না করে দোকান ভেঙে ফেললে শত শত পরিবার পথে বসবে। আমরা চাই প্রয়োজনীয় জায়গা রেখে বাকি অংশটুকু যেন আমাদের ব্যবসার জন্য বরাদ্দ রাখা হয়।" তারা বলেন, কলেজ মোড়ে রাস্তার পাশের প্রায় ২৯টি ফার্মেসীর দোকান যেমন পুর্নবাসন করা হয়েছে, তেমনই আমাদেরও বন্দোবস্ত করেন। 
তাদের এই দাবী না মানলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান ব্যবসায়ীরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন