সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

অসহায় শিক্ষার্থী নুরা জান্নাত চুমকির দায়িত্ব নিলেন ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মনির আহমদ

Admin ০৪ May ২০২৬ · Monday · ০৬:৩৯ অপরাহ্ণ
অসহায় শিক্ষার্থী নুরা জান্নাত চুমকির দায়িত্ব নিলেন ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মনির আহমদ
অসহায় শিক্ষার্থী নুরা জান্নাত চুমকির দায়িত্ব নিলেন ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মনির আহমদ

জাওয়ান উদ্দিন, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পশ্চিম ভাদীতলা এলাকার নুরা জান্নাত চুমকি নামের এক মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে গত বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। চুমকি ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতন এর পরীক্ষার্থী হলেও টাকার অভাবে তার শিক্ষাজীবন থমকে যাওয়ার উপক্রম হয়।

পরিবার সূত্রে জানা যায়, চুমকির পিতা মোহাম্মদ সেলিম ও মাতা শাহেনা আক্তার সীমিত আয়ের কারণে মেয়ের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন। এ অবস্থায় স্কুলের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে একাধিকবার অনুরোধ করা হলেও তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে বিষয়টি ঈদগাঁও উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মানবিক মনির আহমদের নজরে এলে তিনি চুমকির বাড়িতে গিয়ে তার করুণ অবস্থা প্রত্যক্ষ করেন। মেয়েটির কান্নাজড়িত পরিস্থিতি দেখে তিনি তাকে আশ্বাস দেন যে, তার পড়াশোনা বন্ধ হবে না এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এরপর তিনি ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করেন। তার আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনায় ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে চুমকির ভর্তি নিশ্চিত করা হয়। পাশাপাশি তার শিক্ষা সংক্রান্ত যাবতীয় ব্যয়ভারও বহন করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, সমাজের বিত্তবান ও সচেতন মহল এগিয়ে এলে এ ধরনের অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষা করা সম্ভব।
এ মহৎ উদ্যোগের জন্য ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন