শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

উখিয়া উপজেলায় পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত

Admin ০৪ May ২০২৬ · Monday · ০৬:৫০ অপরাহ্ণ
উখিয়া উপজেলায় পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত
উখিয়া উপজেলায় পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি 
প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ এন্ড রেসিনিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)  প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হলো পার্টনার কংগ্রেস-২০২৬।
সকাল এগারোটার সময় উখিয়া উপজেলা অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা হয়। কোরআন তেলওয়াত করেন উপজেলা জামেমসজিদের পেশঈমান মোহাম্মদ ফরিদুল আলম  ।অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী,কক্সবাজার,   কৃষিবিদ ড. বিমল কুমার প্রামানিক। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলার চৌকস,  কৃষি অফিসার,  কৃষিবিদ কামনাশিস্ সরকার।  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ, বেনজির ইকবাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উখিয়া উপজেলা।  বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন উখিয়া  উপজেলা বিএনপি সভাপতি  সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার ওবায়দুল হক, উপজেলা সমবায় অফিসার আবুল কালাম, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মীর শাহেদুল ইসলাম রুমান। বক্তব্য রাখেন উপজেলা কৃষক দল সভাপতি মনির আহমেদ চৌধুরী, উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব,  ফারুক আহমদ, সহ উপসহকারী কৃষি কর্মকর্তা- মো: শাহজাহান, জাহের উদ্দিন, এসএপিপিও মোহাম্মদ গোলাম মোস্তফা ও কৃষক মোঃ হুমায়ুন কবির,  কৃষাণী মর্জিনা আক্তার প্রমুখ। 
উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পার্টনার প্রকল্পের PFS কৃষক কৃষাণী সহ অন্যান্য কৃষক কৃষাণী ও রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক সেচ ব্যবস্থাপনা, বাজারব্যবস্থা উন্নয়ন, পন্য রপ্তানীর উপযোগীকরণ, নতুন নতুন রোগ প্রতিরোধী ও জলবায়ু সহনশীল জাতের সম্প্রসারণ, পরিবেশবান্ধব উপায়ে চাষাবাদ, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা, উৎপাদন রেজিস্টার সংরক্ষণ, traceability রাখা, কৃষক প্রশিক্ষণ, farmers service centre গঠন, পতিত জমি ব্যবহার করে ২ ফসলি জমিকে ৩ ফসলি জমিতে রূপান্তরের মাধ্যমে পুষ্টির চাহিদা পুরন, আধুনিক চাষাবাদ কৌশলের মাধ্যমে শস্য বহুমুখীকরণে ও খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মাধ্যমে খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিতকরণের উপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ