রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

নিকলীতে মাদক সেবনরত অবস্থায় আটক ১, উদ্ধার ইয়াবা ও অস্ত্র

Admin ০৪ May ২০২৬ · Monday · ০৬:৫৫ অপরাহ্ণ
নিকলীতে মাদক সেবনরত অবস্থায় আটক ১, উদ্ধার ইয়াবা ও অস্ত্র
নিকলীতে মাদক সেবনরত অবস্থায় আটক ১, উদ্ধার ইয়াবা ও অস্ত্র

আল-আমিন হাসান : নিকলী উপজেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ মে  রোববার রাতে পরিচালিত এ অভিযানে ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্রসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এবং উপপরিদর্শক (এসআই) মো. আঃ সোবহানের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে জারুইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় মো. শাহেদ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় শনাক্ত করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত রশিদের ছেলে। পরে তার নিজ বাড়ি আঠারবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ সময় তার কাছ থেকে এক পিস ইয়াবা ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংশ্লিষ্টতার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নিকলী থানা পুলিশ আরও জানায়, এলাকায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের মধ্যে এ অভিযানের পর স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ