সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

ভোলায় ডিবি পুলিশের অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক ১

Admin ০৪ May ২০২৬ · Monday · ০৭:০১ অপরাহ্ণ
ভোলায় ডিবি পুলিশের অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক ১
ভোলায় ডিবি পুলিশের অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক ১

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:
ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (০৪ মে ২০২৬) জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার অফিসার ইনচার্জের নেতৃত্বে জেলাব্যাপী মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে মাদক সেবন ও জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে।
আটককৃত ব্যক্তি মোঃ ইব্রাহীম (৪৫)। তিনি ভোলা সদর উপজেলার চর ছিফলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীনগর এলাকার বাসিন্দা। তার পিতা মৃত মোঃ মোস্তফা এবং মাতা মৃত নুরজাহান বেগম।
পরে আটক ব্যক্তির ডোপ টেস্ট করা হলে তার শরীরে মাদকদ্রব্যের উপস্থিতি পাওয়া যায়। পরীক্ষার ফলাফলে ‘Cannabinoids Detected’ (গাঁজাজাতীয় মাদক) শনাক্ত হয় বলে জানায় পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ২১ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন