রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

বোরহানউদ্দিনে মাদকসহ গ্রেফতার ১, মোবাইল কোর্টে কারাদণ্ড

Admin ০৪ May ২০২৬ · Monday · ০৭:০৪ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে মাদকসহ গ্রেফতার ১, মোবাইল কোর্টে কারাদণ্ড
বোরহানউদ্দিনে মাদকসহ গ্রেফতার ১, মোবাইল কোর্টে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ভোলা | 

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী অভিযানে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, ভোলা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (৪ মে) বোরহানউদ্দিন থানা পুলিশ একটি অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার থানাধীন ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মোঃ আলম (৬০) নামে এক ব্যক্তিকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম সিরাজ মিয়া।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বোরহানউদ্দিন তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তীতে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

ভোলা জেলা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সচেতন নাগরিকদের সহযোগিতাও কামনা করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ