বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

রৌমারীতে বিশেষ অভিযানে ১৭ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

Admin ০৪ May ২০২৬ · Monday · ০৭:১২ অপরাহ্ণ
রৌমারীতে বিশেষ অভিযানে ১৭ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক
রৌমারীতে বিশেষ অভিযানে ১৭ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭ বোতল ভারতীয় মদসহ মোঃ ওবায়দুল হক (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার মির্জাপাড়া গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার এসআই মোঃ শফিকুল ইসলাম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল মির্জাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে ওবায়দুল হকের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘরের বিভিন্ন স্থানে কৌশলে লুকিয়ে রাখা ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


আটককৃত মোঃ ওবায়দুল হক উপজেলার মির্জাপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মিজানুর রহমানের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।
রৌমারী থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।


স্থানীয় সচেতন মহল পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত অভিযান ও কঠোর আইন প্রয়োগ অত্যন্ত জরুরি। পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ