বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

বাফুফের ইয়েস কার্ড পেলেন বিশ্বনাথের সাঈদ খান

Admin ০৪ May ২০২৬ · Monday · ০৭:১৪ অপরাহ্ণ
বাফুফের ইয়েস কার্ড পেলেন বিশ্বনাথের সাঈদ খান
বাফুফের ইয়েস কার্ড পেলেন বিশ্বনাথের সাঈদ খান

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর অধীনে অনূর্ধ্ব-১৭ জাতীয় দল গঠনের লক্ষ্যে আয়োজিত বাছাই কার্যক্রমে বিশ্বনাথের এক তরুণ ফুটবলার সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ১৩০ জন ফুটবলারকে নিয়ে অনুষ্ঠিত হয় এই বাছাই ক্যাম্প। টানা ৮ দিনের নিবিড় অনুশীলন ও পারফরম্যান্স মূল্যায়নের পর চূড়ান্তভাবে ৩৬ জন ফুটবলারকে ‘ইয়েস কার্ড’ প্রদান করা হয়, যা তাদের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে বিবেচিত।

এই তালিকায় স্থান পেয়েছেন বিশ্বনাথ উপজেলার একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বনাথ  পৌরসভার ৭ নং ওয়ার্ডের জাহার গাও গ্রামের ফরমান খান সাহেবের কনিষ্ঠ পুত্র বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কের  কৃতি ফুটবলার সাইদ খান। এবং সিলেট জেলা থেকে সাঈদ খানসহ গোলাপগঞ্জের কৃতি ফুটবলার তানজিলকে ইয়েস কার্ড পেয়েছে । তার এই অর্জন স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করেছে।

ছোটবেলা থেকেই সাইদ খান ফুটবলে নিয়মিত অনুশীলন করে আসছেন এবং বিভিন্ন স্থানীয় প্রতিযোগিতায় তার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। বাফুফে অনূর্ধ্ব ১৫ একাডেমি কাপে সিলেট পর্বে  বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কের শিরোপা জয়লাভ করে সেই দলের নিয়মিত খেলোয়াড় ছিল। জাতীয় পর্যায়ের বাছাইয়ে তার এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন তারা।

উল্লেখ্য, বাফুফের এই বাছাই কার্যক্রমের মাধ্যমে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের জন্য সম্ভাবনাময় খেলোয়াড়দের চূড়ান্তভাবে প্রস্তুত করা হবে। 
সাইদ খানের মতো তরুণদের অন্তর্ভুক্তি দেশের ফুটবলের ভবিষ্যৎ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ