তাহিরপুরে ধানক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন
মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।
তাহিরপুরে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক। ৪মে সোমবার বেলা ১১টার সময় তাহিরপুর উপজেলা খাদ্য গুদামে তিনজন কৃষকের কাছ থেকে ৯ মেট্রিক টন ধান সংগ্রহের মাধ্যমে এ ধানক্রয় কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু,তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী,উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসের উজ্জ্বল,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় ভূষণ,
ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা অবিনাশ দাস, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইদুল কিবরিয়া,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তুজাম্মিল হক নাসরুম, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদল আহবায়ক আবুল হাসান রাসেল,সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, যুগ্ম আহবায়ক রাহাত হাসান রাব্বী প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক বলেন, এ বছর তাহিরপুর উপজেলা খাদ্য গুদামে ১ হাজার ৫৯৪ মেট্রিক টন ধান ক্রয়ের বরাদ্দ দিয়েছে সরকার। কৃষি অফিসের মাধ্যমে প্রকৃত কৃষকের তালিকা করে প্রতি কৃষকের থেকে তিন মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।